ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’

বোয়ালখালী গ্রামার স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২৩৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী (চট্টগ্রাম)

প্রতিটি শিক্ষিত নাগরিক একটি দেশের সম্পদ। সুশিক্ষিত নাগরিকরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। আগামীতে দেশের শিক্ষাব্যবস্থাকে আরো সুন্দর রূপ দিতে সরকারের পাশাপাশি শিক্ষক, অভিভাবকদের সহযোগিতা করতে হবে।

আজ শনিবার (১ আগস্ট) বোয়ালখালী গ্রামার স্কুল আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সিনিয়র সদস্য আলহাজ্ব মোস্তাক আহামদ খাঁন উপরোক্ত কথা বলেন।

স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ গোপাল দাশ। এতে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নাবিলা তাবাস্সুম।

ডা. নাবিলা তাবাস্সুম বলেন, অভিভাবক এবং শিক্ষকসহ সকলকে শিশুর শারীরিক স্বাস্থ্যের প্রতি নজর দেয়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। কারণ মানসিকভাবে শিশু ভালো থাকলে তার শিক্ষা গ্রহণ থেকে শুরু করে শারীরিক বৃদ্ধিও যথাযথভাবে হবে। শিশুদের মোবাইল থেকে দূরে রাখতে হবে। কারণ মোবাইল আসক্তি শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে প্রধান অন্তরায়।

এতে বিশেষ অতিথি ছিলেন গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ, দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক ইসলাম।

স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ এসকান্দরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের পরিচালক মোহাম্মদ ইউসুফ ও মো. ইলিয়াছ । অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আনসার কমান্ডার মোহাম্মদ এরশাদ।

অনুষ্ঠান শেষে মেধাবী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালী গ্রামার স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

আপডেট সময় : ০৩:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬