ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ’—চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু মসজিদ রক্ষায় এক পায়ে লড়া, সেই সাহসী নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ইবি ছাত্রদলের কঠোর অবস্থান এখানকার সরকার আমি, কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না-আমির হামজা এমপি ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

বোয়ালখালীতে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১২০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

যে সকল শিক্ষক অবসরে গেছেন তাঁরা জ্ঞানের বিস্তারে কর্মজীবনে নিরলস পরিশ্রম করে গেছেন। চাকরি থেকে অবসর মানে সব শেষ নয়, বরং নতুন একটি অধ্যায়ের শুরু। সুশিক্ষিত জাতি গঠনের শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষকরা সব সময় সমাজে সমাদৃত।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বোয়ালখালী উপজেলা শাখা আয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক, কর্মকারী ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ এরশাদ উল্লাহ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বোয়ালখালী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তৌহিদুল হাছান। শিক্ষক ইসমাত ফারজানা ও মো. ফারুক ইসলামের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ ও দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির নির্বাহী সভাপতি সুমন কুমার দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার ওসি মোজাফ্ফর হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিবলু দাশ, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি সাহিদা আকতার শেফু, বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি আবু আকতার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বোয়ালখালীতে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা অনুষ্ঠান

আপডেট সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬