ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’

মহেশখালীতে শহিদ তানভীর ছিদ্দিকীর ২য় শাহাদতবার্ষিকী পালন

বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে তরুণদের প্রস্তুত থাকতে হব-শিবির জেলা সেক্রেটারী

মহেশখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে শহিদ তানভীর ছিদ্দিকীর মতো দেশের সকল তরুণকে যেকোনো ত্যাগ ও জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার জেলা সেক্রেটারি আইয়ুব আনসারী।

​ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে মহেশখালী উপজেলার একমাত্র শহিদ তানভীর ছিদ্দিকীর দ্বিতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা ছাত্রশিবির আয়োজিত কবর যিয়ারত, খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব আনসারী বলেন, “শহিদ তানভীর ছিদ্দিকী যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে ন্যায়-ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, সেই আকাঙ্ক্ষাকে সবার বুকে ধারণ করে এই আন্দোলনকে সফল করতে হবে।” তিনি ছাত্রজনতার প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, বিগত স্বৈরাচারের মতো যেন আর কোনো স্বৈরাচার বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে না পারে, সেদিকে লক্ষ্য রেখে এদেশের উদীয়মান তরুণ ও ছাত্রসমাজকে সর্বদা প্রস্তুত ও সজাগ থাকতে হবে।

​উক্ত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিবিরের দাওয়াহ সম্পাদক মনছুর আলম, মহেশখালী দক্ষিণ শিবিরের সভাপতি শাহারিয়ার কায়েফ জিহাদ এবং উত্তর শিবিরের সভাপতি পারভেজ রনিসহ বিভিন্ন ইউনিয়ন ও প্রশাসনিক ওয়ার্ডের দায়িত্বশীল ও সাধারণ জনশক্তিবৃন্দ।

​দোয়া মাহফিল ও যিয়ারত শেষে ছাত্রশিবির নেতৃবৃন্দ শহিদ তানভীর ছিদ্দিকীর বাসভবনে যান এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা শহিদ পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মহেশখালীতে শহিদ তানভীর ছিদ্দিকীর ২য় শাহাদতবার্ষিকী পালন

বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে তরুণদের প্রস্তুত থাকতে হব-শিবির জেলা সেক্রেটারী

আপডেট সময় : ১০:১৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬