ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’ হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক সাগর

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যুক্তরাষ্ট্রে কমিউনিটি সেবায় অবদান রাখার জন্য প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক নবযুগ সম্পাদক, কমিউনিটি এক্টিভিস্ট ও ব্যবসায়ী শাহাব উদ্দিন সাগর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন হ্যান্ডস অফ হোপ কমিউনিটি আউটরিচ গত রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় জমকালো এক অনুষ্ঠানে সাংবাদিক শাহাব উদ্দিন সাগরের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন সংস্থার অন্যতম প্রধান চ্যাপ্লেন কিম থমাস।

ন্যাশনাল সার্ভিস অনার হলো স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি দেওয়ার একটি কর্মসূচি, যা সাময়িকভাবে স্থগিত থাকা ‘প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ (PVSA)-এর বিকল্প হিসেবে চালু করা হয়েছে। ১২ মাস সময়কালে সম্পন্ন করা যাচাই করা সমাজসেবামূলক কাজের ঘণ্টার ভিত্তিতে এটি ব্যক্তি ও বিভিন্ন গোষ্ঠীকে সম্মাননা দেওয়া হয়।

এ অ্যাওয়ার্ডটি প্রেসিডেন্সিয়াল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড নামেও পরিচিত। কর্মসূচির বিবরণ-প্রদত্ত পুরস্কার: ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড-এ তিনটি স্তর; পুরস্কারের মধ্যে রয়েছে সনদপত্র, পিন, প্রশংসাপত্র এবং মেডেল।

যোগ্যতা: সব বয়সের ব্যক্তি এবং যেসব স্কুল বা অলাভজনক সংস্থা স্বেচ্ছাসেবকদের কাজের সময় যাচাই করতে সক্ষম, তারা সবাই এতে অংশ নিতে পারবে।

গত শনিবার ২৫ জুলাই নিউইয়র্কে ব্রুকলিনের একটি চার্চের ব্যাঙ্কুয়েট হলে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শাহাব উদ্দিন সাগর ছাড়াও আরও ১১ জনকে ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড দেওয়ার পাশাপাশি হস্তান্তর করা হয় ইউএস কংগ্রেসউইম্যান ইভেট ডি. ক্লাকের প্রশংসাপত্র, নিউইয়র্ক স্টেট সিনেটর রেক্সোনি জে. পারসুডের প্রক্টেলেমেশন ও নিউইয়র্ক সিটি কাউন্সিলউইম্যান মার্সেডিস নার্সিসের সাইটেশন।
অনুষ্ঠান উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। ১২ জন অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে শাহাব উদ্দিন সাগরই একমাত্র বাংলাদেশি, যিনি কমিউনিটি সার্ভিসের জন্য সম্মানজনক এ অ্যাওয়ার্ড পেয়েছেন।

অ্যাওয়ার্ড পাওয়ার পর সাংবাদিক শাহাব উদ্দিন সাগর বলেন, হ্যান্ডস অফ হোপ কমিউনিটি আউটরিচ-এর ন্যাশনাল সার্ভিস অনার গোল্ড অ্যাওয়ার্ড পেয়ে আমি সত্যিই গর্বিত, সম্মানিত বোধ করছি। এ অসাধারণ সম্মানের জন্য আমি আন্তরিকভাবে সংগঠন, পরিকল্পনা কমিটি এবং চ্যাপ্লেন কিম থমাসকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, এ সম্মান আমি শুধু নিজের পক্ষ থেকে নিচ্ছি না; আমি এটি উৎসর্গ করছি সেই সব স্বেচ্ছাসেবক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সংগঠনগুলোর প্রতি, যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সেবায় কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। মানুষের সেবা আমার কাছে কখনোই শুধু একটি দায়িত্ব নয় বরং এটি আমার ভালোবাসা, আমার অঙ্গীকার এবং আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

শাহাব উদ্দিন সাগর বলেন, আমি সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরার এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সচেতনতা ও সম্প্রীতি গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময়, আমাদের পত্রিকা নিরলসভাবে কাজ করেছে নিউইয়র্কের বাংলা ভাষাভাষী কমিউনিটিকে সঠিক, সময়োপযোগী তথ্য পৌঁছে দিতে, যাতে মানুষ সচেতন থাকতে পারে এবং একে অপরের পাশে দাঁড়াতে পারে।

তিনি বলেন, আমি একজন ফেডারেল চ্যাপ্লেন হিসেবেও মানুষের পাশে থাকার সৌভাগ্য অর্জন করেছি। এ দায়িত্বের মাধ্যমে আমি মানুষের আধ্যাত্মিক সেবা, মানসিক সাহস এবং কঠিন সময়ে সহমর্মিতা ও উৎসাহ দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে কাজ করে পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তুলতে বিশ্বাস করি।

শাহাব উদ্দিন সাগর বলেন, আমার দৃঢ বিশ্বাস, আমরা যখন একসঙ্গে মানবসেবায় এগিয়ে আসি, তখন আমাদের ভিন্নতাই আমাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। এ পুরস্কার আমার যাত্রার সমাপ্তি নয়; বরং এটি আমাকে আরও বেশি দায়িত্বশীলভাবে মানুষের সেবা করে যাওয়ার অনুপ্রেরণা দেবে।

তিনি বলেন, আমার পরিবার, বন্ধু, সহকর্মী এবং যারা সব সময় আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সমর্থন ছাড়া আজকের এ অর্জন সম্ভব হতো না।

প্রসঙ্গত, হ্যান্ডস অ্যান্ড হোপ কমিউনিটি আউটরিচ নিউইয়র্কের কমিউনিটি নেতৃবৃন্দের অবদান পর্যবেক্ষণ করে অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন দেন। পরে জুরি বোর্ড অনুমোদন করলে একটি জমকালো অনুষ্ঠান আয়োজন করে সংশ্লিষ্টদের হাতে ন্যাশনাল সার্ভিস অনার গোল্ড অ্যাওয়ার্ড বা প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক সাগর

আপডেট সময় : ১০:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬