ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’ হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর

নিহত নিরঞ্জন দাসের পরিবারের পাশে এমপি লুৎফুর রহমান কাজল।

মো. জাবেদুল আনোয়ার, স্টাফ রিপোর্টার,কক্সবাজার
  • আপডেট সময় : ১২:৫০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে ঢলের পানিতে তলিয়ে নিহত নিরঞ্জন দাস (৬৫)-এর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-৩ (রামু-কক্সবাজার সদর-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

সোমবার (১৩ জুলাই) দুপুরে তিনি কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি পূর্বদাশপাড়া এলাকায় নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি গভীর সমবেদনা জানান এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, নিহত নিরঞ্জন দাস কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি পূর্বদাশপাড়া এলাকার মৃত সুধীর দাসের ছেলে। তিনি নাইক্ষ্যংছড়ির একটি দোকানে চাকরি করতেন।

গত রোববার (১২ জুলাই) রাত প্রায় ৮টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নাইক্ষ্যংছড়ি-রামু গর্জনিয়া সড়কের ফাক্রিকাটা এলাকায় টানা বর্ষণে সড়কের ওপর জমে থাকা ঢলের পানি পায়ে হেঁটে পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। সড়কের পাশের একটি গর্তে পা পড়ে ভারসাম্য হারিয়ে ঢলের পানিতে তলিয়ে যান।

স্থানীয় লোকজন তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা চালালেও প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে স্বজন ও এলাকাবাসীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থলের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমি নিহতের পরিবারের শোকের অংশীদার। তাদের প্রয়োজনীয় সহযোগিতায় সবসময় পাশে থাকার চেষ্টা করব।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আলম সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুল আলম শাহীন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিহত নিরঞ্জন দাসের পরিবারের পাশে এমপি লুৎফুর রহমান কাজল।

আপডেট সময় : ১২:৫০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬