ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’ হাটহাজারীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের বিনামূল্যে চক্ষু শিবির বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর

নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির কর্মশালা

কুবি প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিতর্ক সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে শিক্ষার্থীদের যুক্তিবাদী ও দক্ষ বিতার্কিক হিসেবে গড়ে তুলতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি আব্দুর রহমান আস সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) বাংলা বিতর্কের সাবেক সহ-সভাপতি শাকিল আহমেদ সবুজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের (জুডো) সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ডিবেটিং সোসাইটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) বাংলা বিতর্কের সাবেক সহ-সভাপতি শাকিল আহমেদ সবুজ বলেন, “সিওইউডিএস নিয়মিত নবীনবরণ ও বিতর্ক কর্মশালার আয়োজন করে আসছে। এবারের কর্মশালায় নবীন শিক্ষার্থীদের এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের বেসিক থেকে অ্যাডভান্স পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নবীন বিতার্কিকদের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। আমরা আশা করি, আজকের কর্মশালায় অংশ নেওয়া প্রত্যেক নবীন বিতার্কিক ভবিষ্যতে দেশ-বিদেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রতিনিধিত্ব করে সুনাম বয়ে আনবে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের (জুডো) সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “একজন বিতার্কিক সহজেই বুঝতে পারে কোনো একটি বিষয়ের কোথায় সাংঘর্ষিকতা রয়েছে এবং কীভাবে যুক্তি ও তথ্যের মাধ্যমে সেটিকে বিশ্লেষণ ও উপস্থাপন করতে হয়। একজন বিতার্কিক যেমন নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকে, তেমনি কোনো ক্ষেত্রে তার অধিকার ক্ষুণ্ন হচ্ছে কি না, সে সম্পর্কেও যথাযথ জ্ঞান ও সচেতনতা অর্জন করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন বিতার্কিক কোনো বিষয়কে একপাক্ষিকভাবে বিচার করে না; বরং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করে সম্ভাব্য বিকল্প ও সমাধানের পথ খুঁজে বের করার সক্ষমতা অর্জন করে।”

অনুষ্ঠানের সভাপতি আব্দুর রহমান আস সাদী বলেন, “বিতর্ক সংগঠন শুধু একজন ভালো বক্তা নয়, বরং একজন চিন্তাশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ তৈরি করে দেয়। এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে একজন শিক্ষার্থী দেশের কল্যাণে দায়িত্বশীল ও চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার উপযুক্ত পরিবেশ ও সম্ভাবনা পায়।”

তিনি আরও বলেন, “আমরা চাই নবীন শিক্ষার্থীদের মধ্য থেকেই এমন বিতার্কিক তৈরি হোক, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। এ লক্ষ্যেই আমরা নিয়মিত কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে থাকি, যাতে শিক্ষার্থীদের বিতর্ক দক্ষতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত হয়।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির কর্মশালা

আপডেট সময় : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬