ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার মির্জা ফখরুল পদত্যাগ করেননি, এখনো মহাসচিব: সমাজকল্যাণমন্ত্রী কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে বিদ্যালয়ের শিক্ষার মান ও জবাবদিহিতার দাবিতে সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ যাত্রী নিহত, আহত ৫ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত

গর্জনিয়া, কচ্ছপিয়া, কাউয়ারখোপ ও রামু সদর পরিদর্শন 

নদীভাঙন এলাকা ঘুরে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস- এমপি কাজলের

মো:জাবেদুল আনোয়ার
  • আপডেট সময় : ০৭:২৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২৫২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা, নদী ও খালের ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে শুক্রবার (১০ জুলাই) বিকেলে কক্সবাজার-৩ (রামু-কক্সবাজার) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল রামু উপজেলার বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি গর্জনিয়া, কচ্ছপিয়া, কাউয়ারখোপ ও রামু সদরসহ বিভিন্ন ইউনিয়নের নদী ও খালের ভাঙনকবলিত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি এবং জরুরি প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন।

এমপি কাজল নদী ও খালের তীব্র ভাঙনে বসতবাড়ি, কৃষিজমি, সড়ক ও জনপদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। অনেক স্থানে ভাঙনের কারণে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় স্থানীয়দের চরম দুর্ভোগের বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে নেন।

স্থানীয়রা এমপির কাছে বিভিন্ন এলাকায় স্থায়ী নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার এবং দুর্গত পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আরও অনেক বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। তিনি নদীভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রকল্প গ্রহণের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন।

পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এমপি কাজলের এই পরিদর্শনে দুর্গত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গর্জনিয়া, কচ্ছপিয়া, কাউয়ারখোপ ও রামু সদর পরিদর্শন 

নদীভাঙন এলাকা ঘুরে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস- এমপি কাজলের

আপডেট সময় : ০৭:২৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬