ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ’—চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ শুরু মসজিদ রক্ষায় এক পায়ে লড়া, সেই সাহসী নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ইবি ছাত্রদলের কঠোর অবস্থান এখানকার সরকার আমি, কোন চাঁদাবাজি আমার আসনে চলবে না-আমির হামজা এমপি ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ এমপি যমুনায় জাল চুরি সন্দেহে ধাওয়া পিটিয়ে ১ জনকে হত্যা আহত ২ বাংলাদেশের জেন-জি: দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক জাগরণ? প্যারিসে এফবিজেএর ‘জুলাই ডায়লগ স্মৃতি থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা। ফেনীর চার অপহরণ মামলার পলাতক আসামি টেকনাফে র‌্যাবের হাতে গ্রেপ্তার

জীববৈচিত্র্য সংরক্ষণে আইনি কাঠামো ও আধুনিক চ্যালেঞ্জ নিয়ে বাইউস্টে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • আপডেট সময় : ১২:২৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর আইন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে “বায়োডাইভার্সিটি প্রটেকশন রেজিম: লিগ্যাল ফ্রেমওয়ার্কস, প্রোটেকশন মেকানিজম অ্যান্ড কনটেম্পরারি চ্যালেঞ্জেস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১:৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাইউস্টের আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. নাঈম আলীমুল হায়দার। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রভাষক নাদিয়া ইসলাম নদী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক।

মূল বক্তব্যে ড. ফারুক জীববৈচিত্র্যের ধারণা ও গুরুত্ব, বাংলাদেশের সংবিধানে পরিবেশ সংরক্ষণের সাংবিধানিক ভিত্তি এবং দেশের প্রধান পরিবেশ ও জীববৈচিত্র্য-সংক্রান্ত আইনসমূহ—বাংলাদেশ জীববৈচিত্র্য আইন, ২০১৭; বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫; বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২; বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৩ এবং বাংলাদেশ পানি আইন, ২০১৩—সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কার্যকর ব্যবস্থা, যেমন—সংরক্ষিত এলাকা ঘোষণা, পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ), বিপন্ন প্রজাতি সংরক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও তিনি আবাসন সংকট, দূষণ, জলবায়ু পরিবর্তন, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য, বন উজাড়, আগ্রাসী বিদেশি প্রজাতির বিস্তার এবং পরিবেশ আইন বাস্তবায়নের দুর্বলতার মতো সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর আইন বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই সংরক্ষণ কৌশল গ্রহণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আইন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত দলভিত্তিক পোস্টার প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষাভিত্তিক বিভিন্ন পোস্টার উপস্থাপন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে। পরে শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীরা একসঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জীববৈচিত্র্য সংরক্ষণে আইনি কাঠামো ও আধুনিক চ্যালেঞ্জ নিয়ে বাইউস্টে সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬