ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা

চকরিয়ায় ঝর্ণার মৃত্যু হলো বন্যার পানিতে

মাতামুহুরী (কক্সবাজার) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ভেসে গিয়ে হাসনাতুল জান্নাত ঝর্ণা (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার দুই বোন সাওরিন মনি ও জেরিনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় তিন বোন বন্যার পানিতে নৌকা নিয়ে পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর দুপুর ১ টা ৫০ মিনিটের দিকে ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তিন বোন বন্যার পানিতে ভেসে নিখোঁজ হয়েছিল। তাদের মধ্যে হাসনাতুল জন্নাত ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুই বোনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন।

চকরিয়া ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার নাজমুল হোসেন বলেন, নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে অংশ নেয়। তাদের সহায়তায় ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়দের সহযোগিতায় ঝর্ণার মা-বাবা অপর দুই শিশুকে উদ্ধার করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব সফওয়ানুল করিম জানান, বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকায় বন্যার পানিতে ভেসে গিয়ে হাসনাতুল জন্নাত ঝর্ণার মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে দমকল বাহিনী তার মরদেহ উদ্ধার করে। একই ঘটনায় আহত দুই বোনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে এলাকায় তীব্র জলাবদ্ধতা ও স্রোতের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় নৌকায় পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়ায় ঝর্ণার মৃত্যু হলো বন্যার পানিতে

আপডেট সময় : ০৭:৩৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬