ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে ‘ক্রাউন অব আর্গুমেন্টে’ গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন গণিত বিভাগ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ ভারতে আবারো আন্দোলনের ডাক দিলো ককোরোচ জনতা পার্টি চান্দগাঁও এন এম সি উচ্চ বিদ্যালয়ে জি পি এ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়–এম পি এরশাদ উল্লাহ কুবির নজরুল হলে দুই দফা মারামারি, বহিষ্কৃতদের নিরাপত্তা চেয়ে আবেদন শিশুর মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা-বাবার ভূমিকা বা প্যারেন্টিং এর গুরুত্ব লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল : সমুদ্রবন্দরে সতর্কতা জারি তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান চকরিয়ায় পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বুকের এক্স-রে চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, স্টার ব্রেড বেকারিকে জরিমানা

কক্সবাজারে র‍্যাবের অভিযানে প্রাইভেটকার থেকে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারি আটক

মো:জাবেদুল আনোয়ার, কক্সবাজার
  • আপডেট সময় : ০১:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের ঈদগাঁওয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একাধিক থানায় ছয় মামলার আসামিসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি সাদা রঙের সেডান কার থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়ির চালক ও যাত্রী জিজ্ঞাসাবাদে পরস্পরবিরোধী তথ্য দিলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার শীলবনিয়া পাড়ার বাসিন্দা নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের বাসিন্দা মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)। বর্তমানে তিনি ঢাকার খিলক্ষেত উত্তরপাড়ায় বসবাস করেন।

র‍্যাব জানায়, আটক নজির আহাম্মেদ একজন চিহ্নিত ও অভ্যাসগত মাদক কারবারি। তার অপরাধের তথ্যভান্ডার (PCPR) পর্যালোচনায় দেখা গেছে, রাজধানীর বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিদেশি নাগরিক আইনসহ মোট ছয়টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সাধারণ যাত্রীর ছদ্মবেশে ট্রলি ব্যাগে করে মাদকের চালানটি কক্সবাজারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন।

উদ্ধারকৃত গাঁজা, জব্দকৃত প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ আটক দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৫।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে র‍্যাবের অভিযানে প্রাইভেটকার থেকে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০১:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬