ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

সোনারগাঁও শিক্ষাসফরে গিয়ে স্থানীয়দের হামলার শিকার তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

প্রতিবেদক
admin
১২ মার্চ ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ণ

Link Copied!

মো:ছাব্বির হোসেন শান্ত,
স্টাফ রিপোর্টার

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের সোঁনারগাও লোকশিল্প জাদুঘর ও পানাম নগরে ঘুরতে গিয়ে স্থানীয় কয়েকজন যুবকের হাতে হামলা ও হেনস্থার শিকার হয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা।

শনিবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে সোনারগাঁও জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

এ ঘটনায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ৬-৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন , পানাম নগরে ঘুরতে গিয়ে স্থানীয় ছেলেরা আমাদের নারী সহপাঠীদের উত্ত্যেক্ত করে । পরে আমরা প্রতিবাদ করি এবং এক পর্যায়ে কথা কাটাকাটি হয়ে বিষয়টি সাময়িকভাবে সেখানেই শেষ হয়ে যায়। তারপর ফেরার পথে আমাদের বাস ছাড়ার আগমুহূর্তে উত্ত্যেক্তকারীরা এসে আমাদের গায়ে হাত তোলে এবং বাস ভাঙচুর করে। বাস ভাঙচুরের কারণে বাসের জানালার কাচের টুকরো লেগে আমাদের অনেক সহপাঠী আহত হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক শিক্ষার্থীদের এম্বুলেন্সে করে ঢাকা পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, যখন আমাদের বাসে হামলা হয় তখন আমরা কয়েকজন ট্রিপল ৯ এ কল দেই। ভাঙচুর শেষে পুলিশ আসার পর বিস্তারিত বলি। সবকিছু শোনার পর বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের আশ্বাস দেওয়া হয়।

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ রহমান বলেন, শিক্ষার্থীরা ফোন নিয়ে অভিযোগ করার পর সঙ্গে সঙ্গে আমরা পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। অধিকাংশ শিক্ষার্থীদের ঢাকা পাঠানো হয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমাদের সঙ্গে রেখেছি মামলার এজাহারের জন্য । অভিযুক্তদের শনাক্ত করে শিঘ্রই ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার