ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর অনেকে তো সংসদে সংবিধান ছাড়া কোন কথাই বলেন না-এটিএম আজহার চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ৬ প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে পত্রিকার সম্পাদক নিপসমের নতুন পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা দুনিয়ার সফর শেষ করলেন কবি আল মুজাহিদী কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার বেনাপোলে আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন ৫ শতাধিক নারী সীমান্তে ১১ বিজিবির বড় সাফল্য: জারুলিয়াছড়ি পয়েন্টে সোয়া ৩ কোটি টাকার ইয়াবা জব্দ রামুতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা: সেরার মুকুট রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের

বিরোধীদলীয় নেতার সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের বৈঠক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ (VfGB) প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাসানাত এম. হুসাইন।

এ সময় উভয়ের সঙ্গে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’-এর প্রতিনিধিরা প্রবাসীদের কল্যাণে আরো কার্যকর নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন জাতীয় বাজেটে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া অন্তর্ভুক্ত করার বিষয়ে বিরোধী দলের সহযোগিতা চান।

একই সঙ্গে প্রবাসীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং দেশে বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরো সহায়ক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এ সময় বিরোধীদলীয় নেতা প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিরোধীদলীয় নেতার সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের বৈঠক

আপডেট সময় : ০৬:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬