ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

সেরা প্রাবন্ধিকের পুরষ্কার পেলেন ইবি শিক্ষক ড. এরশাদুল

প্রতিবেদক
admin
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১:২৮ পূর্বাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি:

ইতিহাস একাডেমি ঢাকা কর্তৃক আয়োজিত ‘ইতিহাস ও ঐতিহ্য’ বিষয়ক ১৮ তম আন্তর্জাতিক সম্মেলনে উত্তরবঙ্গের ‘ঐতিহ্যবাহী পেশা ঘুটে কুড়ানি ও বারানি’ শিরোনামে প্রবন্ধ পাঠ করে সেরা প্রাবন্ধিক হিসেবে লোকবিদ আশরাফ স্মৃতি সিদ্দিকী স্মৃতি পুরস্কার পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. এরশাদুল হক।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস একাডেমি আয়োজিত ‘ইতিহাস ও ঐতিহ্য’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ পুরস্কার প্রদান করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. গোলাম ফারুক। সম্মেলনে চার ক্যাটাগরিতে চারজন প্রাবন্ধিককে সেরা প্রবন্ধ পুরস্কার প্রদান করা হয়।

এ বিষয়ে ড. এরশাদুল হক বলেন, ‘এটা নিঃসন্দেহে আমার জন্য বড় একটা প্রাপ্তি। আমার পরবর্তী গবেষণার ক্ষেত্রে এই পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং আমাকে উৎসাহ যোগাবে।’

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা