ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

ইবিতে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদক
admin
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান।

এর আগে ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে ১১.৪৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে বিভিন্ন শিক্ষক সমিতি, পরিষদ-ফোরাম, অনুষদ, হল, বিভাগ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র- ছাত্রী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে পদযাত্রা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুষ্পস্তবক শেষে পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ইবি শাখা ছাত্রলীগ, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটিসহ অন্যান্য সাংবাদিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার