ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

তালগাছ মেরে ফেলায় আ’লীগ নেতাকে আদালতে দাঁড়িয়ে থাকার নির্দেশ

প্রতিবেদক
admin
১২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ

Link Copied!

মোঃ শিবলী সাদিক, রাজশাহী।

রাজশাহীর বাগমারার বাইগাছা এলাকায় বিষ প্রয়োগ করে ৫০টি তালগাছ মেরে ফেলায় আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আদালতে দাঁড়িয়ে থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তলবে উপস্থিত হওয়ার পর বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ রবিবার(১২ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

একই সঙ্গে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সত্যতার বিষয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিতে আইনজীবীকে নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযুক্ত শাহরিয়ার আলম রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

৫০টি তালগাছে কীটনাশক প্রয়োগের বিষয়ে ব্যাখ্যা জানাতে গত ৩১ জানুয়ারি শাহরিয়ার আলমকে তলব করেন হাইকোর্ট।

বাংলায় দেওয়া আদেশে আদালত বলেন,‘খবরে উল্লেখিত ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। সবুজ বনায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা, সর্বোপরি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের অঙ্গীকার বিবেচনায় নিয়ে স্বপ্রণোদিত রুল দিচ্ছি।’

আদালত আরও বলেন,‘বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তা যৌথভাবে সরেজমিন তদন্ত করবেন। তারা উল্লেখিত তাল গাছের ছবিসহ প্রতিবেদন আগামী সাতদিনের মধ্যে আদালতে দাখিল করবেন। প্রতিবেদন দাখিলের সময় বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তাকে আদালতে উপস্থিত থাকতে হবে।’

এই আদেশের কপি বিভাগীয় বন কর্মকর্তা বরাবর পাঠাতে বলেন আদালত। আদেশের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎