ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

নাগরপুরে আওয়ামীলীগ নেতা তারেক শামস খান হিমু’র উদ্যোগে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখার ব‍্যবস্থা।

প্রতিবেদক
admin
২৪ নভেম্বর ২০২২, ৬:০৮ অপরাহ্ণ

Link Copied!

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি:

বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা বিশ্বকাপ ফুটবল’২২ কাতারে শুরু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ সহ সারা বিশ্বে বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে নিজ নিজ সমর্থক দেশের পতাকা।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরে সাধারণ মানুষকে সহজে প্রিয় দলের খেলা উপভোগ করার জন্য বিভিন্ন ইউনিয়নে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য কর্মীবান্ধব জননেতা তারেক শামস খান হিমু।

এ বিষয়ে জননেতা তারেক শামস খান হিমু এর সাথে গণমাধ্যমের কথা হয়।তিনি গণমাধ্যমকে জানান – ফুটবল খেলা বিশ্বের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, যা গত নভেম্বরের ২২ তারিখ হতে শুরু হয়েছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকই কোন না কোন দেশকে সমর্থন করি।তিনি আরও বলেন,আমার নাগরপুরের মানুষও এর বাইরে নয়। আমার নাগরপুরের প্রতিটি মানুষ যেন তার প্রিয় দলের খেলা সহজে এবং আনন্দের সাথে উপভোগ করতে পারে এজন্যই আমার এই সামান্য উদ‍্যোগ। অন্ততপক্ষে আমার নাগরপুরের সকল স্তরের মানুষ যেন সহজে এবং সুন্দরভাবে নিজ নিজ দেশের খেলাটি উপভোগ করতে পারে।

এ বিষয়ে নাগরপুরের সাধারণ মানুষের সাথে গণমাধ্যমের কথা হয়। সাধারণ মানুষ গণমাধ্যমকে জানান- জননেতা তারেক শামস খান হিমু ভাই অত্যন্ত ভালো এবং সুন্দর মনের মানুষ। তিনি সাধারণ মানুষের ভাষা অতি সহজে বুঝতে পারেন। আমাদের নিজ নিজ সমর্থক দেশের খেলাটি সুন্দরভাবে উপভোগ করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা নাগরপুরবাসী আমাদের পক্ষ হতে তাকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আরও পড়ুন

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ: সালিশি রায় অমান্য করে হুমকি

সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: চার উপজেলায় ৫ প্রাণহানি

নিউজের জের ধরে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার : গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

সিলেটে শুরু ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব

ইসলামপুরে ৪নং চর হাইস্কুল এন্ড কলেজে এসএসসি বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।