ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

স্বাগতিক কাতারকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইকুয়েডরের

প্রতিবেদক
admin
২১ নভেম্বর ২০২২, ১:০৮ পূর্বাহ্ণ

Link Copied!


শুরু হলো ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো ইকুয়েডর। এনার ভ্যালেন্সিয়া কাতারের জালে বল পাঠিয়েছিলেন।

কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। ১৬তম মিনিটে এগিয়ে যায় ইকুয়েডর। পেনাল্টি থেকে গোল করে ভ্যালেন্সিয়া। ম্যাচের ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইকুয়েডর। গোলদাতা সেই ভ্যালেন্সিয়াই। এঙ্গোলো প্রেসিয়াডোর পাস থেকে গোলটি করেন তিনি।

২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ইকুয়েডর। বিরতির পরও ম্যাচে আধিপত্য ধরে রাখে লাতিন দলটি। তবে আর গোলের দেখা পায়নি তারা। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়ার দল।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার