ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ

আর্জেন্টিনার বিরুদ্ধে জয় উদযাপনে সৌদি আরবে ছুটি ঘোষণা

প্রতিবেদক
admin
২৩ নভেম্বর ২০২২, ১২:৫১ পূর্বাহ্ণ

Link Copied!


কাতার বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়েছে সৌদি আরব। মঙ্গলবার কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারায় দেশটি।

আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে হারিয়ে ফুটবল বিশ্বের এখন আলোচনায় সৌদি আরব। এ জয় উদযাপনের জন্য বুধবার দেশটিতে ছুটি ঘোষণা করা হয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়, জাতীয় দলের জয় উদযাপনের জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছুটির বিষয়টি অনুমোদন দিয়েছেন বাদশাহ সালমান ।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এদিন সব সরকারি-বেসরকারি খাতের কর্মচারী এবং সব পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি থাকবে।

প্রসঙ্গত, মঙ্গলবার কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে গোল করে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে ২-১ ব্যবধানে হারে আর্জেন্টিনা।

শক্তি-সামর্থ্য, ঐতিহ্য, সাফল্য সব দিক থেকেই সৌদি আরবের চেয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে তাই মনে হয়েছে।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর ৫ মিনিটের ব্যবধানে বিশ্বকে চমকে দেয় সৌদি টিম। মাত্র ৫ মিনিটের ব্যবধানে সালেহ আলসেহরি ও সালেম আল দাওসারির গোলে ২-১ গোলে এগিয়ে যায় সৌদিরা । এরপর আর গোল দিতে না পারায় হার এড়ানো সম্ভব হয়নি মেসিদের।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার