ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন

প্রতিবেদক
নিউজ ভিশন
৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ

Link Copied!

কুবি প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।

এ লক্ষ্যে বাসে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। এর আগে আজ (রবিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাস সার্ভিস চালুর ঘোষণা দেন কুবির উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী নিজ নিজ বিভাগীয় শহরে গিয়ে ভোট প্রদান করতে ইচ্ছুক, তাদের নাম, বিভাগ, সেশন, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্থায়ী ঠিকানা উল্লেখ করে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ রেজিস্ট্রার দপ্তরে আবেদন জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতেই বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট শহরের জন্য একটি বাস দেওয়ার মতো পর্যাপ্ত শিক্ষার্থী আবেদন করলে বাস সরবরাহে কোনো সমস্যা থাকবে না। তবে কোনো শহরে যদি মাত্র কয়েকজন শিক্ষার্থী আবেদন করেন, সে ক্ষেত্রে আলাদা করে একটি বাস দেওয়া সম্ভব হবে না। আজ বিকাল ৫টার অথবা আগামীকাল সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য জমা দিলে আগামীকাল বিকালেই বাস সার্ভিস প্রদান করা হবে।’

উল্লেখ, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ভোট দিতে বিভাগীয় শহরে বাস চেয়ে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াবে রামু: ৪০তম স্বর্গপূরী উৎসবে প্রধান অতিথি এমপি কাজল

‎হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ‎

গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাহ উন্নয়নে জেলা প্রশাসকের ১ লাখ টাকার অনুদান

ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকে চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পা দিলেন শুধু ট্রাম্প

কক্সবাজার ঝিলংজায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার—রহস্য ঘনীভূত

পটিয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা ইরফান গ্রেফতার

মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার — রহস্য ঘনীভূত

ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল

আবু সাঈদ হত্যা মামলা : সাবেক দুই পুলিশের মৃত্যুদণ্ড; তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড