ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ

পিঠা খাওয়া হলো না টিয়ামণির

প্রতিবেদক
admin
১৮ নভেম্বর ২০২২, ৫:৩১ অপরাহ্ণ

Link Copied!

ভাপা পিঠা খেতে চেয়েছিল ছোট্ট টিয়ামণি। সেজন্য খুব ভোরে ওঠা। রাস্তার ওপারে সেই পিঠার দোকান। কাকভোরে তাই নানিকে নিয়ে বের হয় পাঁচ বছরের শিশুটি। রাস্তা পার হয়ে ওপারের দোকান থেকে দুটো পিঠা কেনে দুরন্ত টিয়ামণি। তবে সেই পিঠা আর খাওয়া হলো না তার।

পিঠা কিনে রাস্তা পার হচ্ছিলেন সাবিনা বেগম ও টিয়ামণি। সে সময় একটি ঘাতক বাস তাদের পিষে দিয়ে যায়। মুহূর্তেই লাশ হয়ে ফিরতে হয় তাদের।

আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম ও তার নাতনি টিয়ামণি।

স্বজনরা জানান, পিঠা কিনে নানি ও নাতনি রাস্তা পার হতে যাচ্ছিলেন।

সে সময় ঢাকা থেকে আসা আল রিয়াদ পরিবহনের একটি বাস দ্রুত তাদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই সাবিনা ও টিয়ামণির মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার এসআই মাইদুল ইসলাম বাস দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা