ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

প্রতিবেদক
নিউজ ভিশন
৮ মে ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম সুমন, কক্সবাজার
কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রহস্যময় এক দীর্ঘ আলোকরেখা দেখা যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা প্রায় ৭টার দিকে লাবনী ও সুগন্ধা পয়েন্ট এলাকায় অবস্থানরত লোকজন আকাশে হঠাৎ লালচে রঙের সরু ও উজ্জ্বল একটি আলোর রেখা দেখতে পান। কয়েক সেকেন্ড স্থায়ী এই দৃশ্য মুহূর্তের মধ্যে অনেকেই মোবাইল ফোনে ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি দেখে অনেক পর্যটক প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ এটিকে উল্কাপাত হিসেবে ধারণা করেন, আবার অনেকে দূরপাল্লার কোনো ক্ষেপণাস্ত্র বা মহাকাশীয় বস্তুর কারণে এমন দৃশ্য দেখা যেতে পারে বলে মন্তব্য করেন।
এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি আবহাওয়াজনিত কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়।
এদিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি বঙ্গোপসাগর এলাকায় নির্দিষ্ট সময়ে আকাশসীমায় সতর্কতামূলক বিধিনিষেধ ও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। তবে কক্সবাজারের আকাশে দেখা যাওয়া আলোকরেখার সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফলে কক্সবাজার উপকূলে দেখা দেওয়া এই আলোর ঘটনা নিয়ে এখনো রহস্য ও জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ