ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

প্রতিবেদক
নিউজ ভিশন
৯ মে ২০২৬, ৫:০০ অপরাহ্ণ

Link Copied!

প্রতিবেদক,নিউজ ভিশনঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া উপজেলার চুনতিতে মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত একজন নিহত এবং আরও ৭-৮ জন আহত হয়েছেন।

শনিবার (৯ মে) সকাল আনুমানিক ১১টার দিকে চুনতি এলাকার হোটেল ফোর সিজন সংলগ্ন মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মারসা পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। নিহত ব্যক্তি পটিয়া উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

দুর্ঘটনায় আহত অন্তত ৭-৮ জন যাত্রীকে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, সংকীর্ণ সড়ক এবং কিছু পরিবহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। দ্রুত মহাসড়কটি ছয় লেনে উন্নীত ও পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ