ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
৮ মে ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ

Link Copied!

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যালামনাই সোসাইটি চট্টগ্রাম (বিআইএমএএসসি) ও প্যান সলিউশনের যৌথ আয়োজনে “এমপাওয়ারিং স্কিলস ফর এ ব্রাইটার ফিউচার” শীর্ষক দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) নগরীর বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি) মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও কৌশলগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী এবং ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচির প্রথম সেশনে “কাস্টমার সার্ভিস এক্সিলেন্স অ্যান্ড লিডারশিপ মাস্টারি” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন হেলথকেয়ার ও সার্ভিস সেক্টরের জ্যেষ্ঠ পেশাজীবী মো. আব্দুল জলিল খান। তিনি কৌশল, সেবা ও দক্ষতার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আনার বিভিন্ন দিক তুলে ধরেন।
দ্বিতীয় সেশনে “সাস্টেইনেবল এনার্জি, কার্বন রিডাকশন এবং গ্রিন বিজনেস স্ট্রাটেজি” বিষয়ে প্রশিক্ষণ দেন ভারতের আইআইটি রুরকি থেকে পিএইচডি ডিগ্রিধারী বিশেষজ্ঞ ড. রুবেল সেন গুপ্ত। তিনি বর্তমানে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইইই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বিআইএমএএসসি’র বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর হিমু, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন, কোষাধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক গুঞ্জন দেব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ উদ্দিন।
সমাপনী বক্তব্যে সভাপতি সাইদুর রহমান মিন্টু বলেন, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভ্যালু অ্যাডিশনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে।
পরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ