ঢাকাশুক্রবার , ৫ জুনe ২০২৬
  1. সর্বশেষ

কাপাসিয়ায় সংসারে অভাবের তাড়নায় এক যুবকের আত্মহত্যার অভিযোগ

প্রতিবেদক
admin
১৫ নভেম্বর ২০২২, ১১:৫৯ অপরাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন,কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ

গাজীপুরের কাপাসিয়ায় সংসারে অভাবের তাড়নায় দুই সন্তানের জনক মোমেন সরকার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে । ১৪ নভেম্বর সোমবার দিবাগত রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ১৫ নভেম্বর মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে কাপাসিয়া থানা পুলিশ।

মোমেন সরকার উপজেলার বড়হর গ্রামের আলম সরকারের ছেলে। তিনি অটোরিকশাচালক ছিলেন। নিহতের দুটি শিশুসন্তান রয়েছে। এর মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে ।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন যাবত সংসারের অভাব অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময়ই ঝগড়া লেগেই থাকত। অটোরিকশা চালিয়ে সংসারের খরচা মেটাতে না পেরে বিভিন্ন মানুষের কাছ থেকে ধার-দেনা করে কোনমতে সংসার চালাত বলে জানান তার স্বজনরা। অভাবের তাড়নায় সে মানুষিক যন্ত্রণায় ভুগছিল বলে নিকটাত্মীয়রা জানান। এরই পরিপ্রেক্ষিতে মোমেন সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন বলে অনেকের অভিমত।

কাপাসিয়া থানার এসআই একরামুল হক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার