ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

জৈন্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
১১ নভেম্বর ২০২২, ১:০৮ পূর্বাহ্ণ

Link Copied!

জৈন্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা

জৈন্তাপুর (সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতা:-

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই’র উদ্যােগে জৈন্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করে।
গত ৯ নভেম্বর বুধবার সকালে মেলা উদ্বােধন করেন প্রধান অতিথি জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন।

মেলা উপলেক্ষ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আব্দুর রব, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা সমাজসেবা অফিসার এ,কে আজাদ ভূইয়া, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার ওয়াহিদুজ্জামান, জৈন্তাপুর বিয়াম ডাক্তার কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন’র উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকাতা তসলিমা বেগম, তথ্য আপা তসলিমা ফেরদৌস মনি, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের তৈরী করা বিজ্ঞান ভিত্তিক উপকরণ এবং সরকারী সেবা সংক্রান্ত ব্যাংক সহ সরকারী বিভিন্ন দপ্তরের স্টল ছিল।
বিকেল মেলার সমাপনী অনুষ্ঠানে অংশ গ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারের সেবাগৃহিতা দপ্তরের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি