ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

তুর্কি মুসলিমদের আচরণে মুগ্ধ ইউক্রেনীয় তরুণীর ইসলাম গ্রহণ

প্রতিবেদক
admin
৯ নভেম্বর ২০২২, ৪:৪২ অপরাহ্ণ

Link Copied!

ইসলাম গ্রহণ করেছেন ৩৮ বছর বয়সী এক ইউক্রেনীয় তরুণী। তুরস্কে ভ্রমণে এসে সেখানকার মুসলিমদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন তিনি।

গত সোমবার তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মুগলার ফেতিয়ে শহরের দারুল ইফতায় আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন তিনি।

ওই তরুণীর নাম ইউলিয়া কোনোটোবিশকি। ইউলিয়ার স্বেচ্ছায় ইসলাম গ্রহণের সময় তার বন্ধুরাও উপস্থিত ছিলেন।

আনাদোলু এজেন্সি জানায়, ইউক্রেনীয় তরুণীর ইসলাম গ্রহণকে ঘিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফেতিয়ে শহরের মুফতি শায়খ কামিল আকতাইসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন থেকে তাকে কয়েকটি আয়াত পাঠ করে শোনানো হয়। এরপর কালেমা পাঠ করে মুসলিম হিসেবে পথচলা শুরু করেন তিনি।

ইউলিয়া কোনোটোবিশকি নিজের নাম পরিবর্তন করে হুলিয়া রাখেন। দারুল ইফতার পক্ষ থেকে তাকে পবিত্র কুরআনের একপি উপহার দেয়া হয়। এরপর তার কাছে ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি ও ডেইলি সাবাহ

আরও পড়ুন

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান: ১৩ যানবাহনকে প্রসিকিউশন