ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. সর্বশেষ

আল কোরআন ও ইসলামের সঠিক রাস্তা বেছে নিয়ে জীবন গড়ার আহবান

প্রতিবেদক
admin
১৬ ফেব্রুয়ারি ২০২১, ২:৩২ পূর্বাহ্ণ

Link Copied!

এম ইউ বাহাদুর, কক্সবাজার :

পবিত্র আল কোরআন ও ইসলামের দিক নির্দেশনার মিল খুঁজে নিয়ে সঠিক রাস্তা বেছে নিয়ে জীবন গড়ে মহান রবের ইবাদতে মশগুল থাকতে উপস্থিত ধর্মপ্রিয় জনতার প্রতি আহ্বান জানিয়েছেন দেশ বরেণ্য আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী।
আজ রাতে শহরের ফায়ার সার্ভিস রোডে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি আয়োজিত ২৭তম তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে এ আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বলেন, দিনে দিনে ইসলামে বিভক্তি বাড়বে, কেয়ামতের আগে ৭১ ভাগে বিভক্ত হবে ইসলাম। এদের মধ্যে ৭০ ভাগই দোজখে যাবে, পবিত্র কোরআন সুন্নাহর কতটা মিল আছে সেটার সম্মিলন ঘটিয়ে কোরআনের আলোকে জীবন গড়তে হবে।
ইসলামের সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, না জেনে কোরআন বা ইসলামের সমালোচনা নয়, জেনে শুনে বুঝে তারপর ইসলাম নিয়ে কথা বলুন। ইসলাম শান্তির ধর্ম, যা এখন বিশ্বের অনেক দেশের প্রধানরাই স্বীকার করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস বলেন, আমি কোরআনের পক্ষের লোক, যতদিন কক্সবাজার থাকবো কোন অসামাজিক কাজ হতে দেবোনা, আলেম ওলামাদের প্রতি করজোর করে বলেন ফরজের প্রতি সোচ্ছার হোন। আমি হলফ করে বলতে পারি আমার আমলে কোন নিরহ মানুষ একটাও মিথ্যা মামলার শিকার হয়নি। আমি আপনাদের ভালোবাসা নিয়ে বিদায় হতে চাই।

মাহফিলে আরো তাফসীর পেশ করেন বড়বাজার জামে মসজিদের খতীব সংগঠনের সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন, ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ অলি উল্লাহ।

অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি ডাাক্তার আলহাাজ্ব মুহাম্মদ আমিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সরওয়ার রোমান ও প্রচার সম্পাদক এম ইউ বাহাদুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাবেক কমিশনার আবু জাফর ছিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ মুহাম্মদ শাকিল, আমিনুল ইসলাম হাসান, মসউদুর রহমান মাসুদ, উপস্থিত ছিলেন এডভোকেট নেজামুল হক, বদরুল ইসলাম খান, মোবারক হোসেন মুন্না, বশির খান, সাবেক কমিশনার মনছুর আলম, নাজিম উদ্দীন, সাইফুল আজম বাবু, অলি আহমেদ জিয়া, মুহাম্মদ ওসমান নয়ন প্রমূখ।

সবশেষে বিশ্ব ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

আরও পড়ুন

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সাবেক ইউপি সদস্যসহ আহত ২

ইসরাইলের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় হিজবুল্লাহর হামলা

‘ঢাকা টু বেইজিং ফেলোশিপ’-চালুর প্রস্তাব দিয়েছেন ডাকসু ভিপি

এবার ঈদুল আযহার ছুটিতে হস্তক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এপেক্স ক্লাব অব বারআউলিয়ার ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট হলেন রবিউল হাসান তানজিম

সাংবাদিক সম্মেলনে ভূমিদস্যুতা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; নিরাপত্তা ও ন্যায়বিচার দাবী

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া, ফুটবলে ইংরেজি ও ক্রিকেটে আইন বিভাগ চ্যাম্পিয়ন

নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলা : ছাত্রদলের ৮ নেতার বিরুদ্ধে মামলা

জবিস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান

সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের পাশে রাবির স্টুডেন্ট

ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্রদলের এইচএসসি ১ম বর্ষের আহ্বায়ক কমিটি অনুমোদন

রংপুরে জমকালো আয়োজনে যাত্রা শুরু করল পোশাক ব্র্যান্ড ‘LOOKS’