ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

যাত্রাবাড়ীতে বাসচাপায় জবির সাবেক এক শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
admin
১৬ অক্টোবর ২০২২, ১০:৩২ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি :

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসে আগুন ধরিয়ে দেয় এবং বাসচালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা।

জানা যায়, নিহত ওই শিক্ষার্থীর নাম সায়েম মুরাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরাদ যাত্রাবাড়ী থেকে গাবতলী রুটের ৮ নম্বর বাসের যাত্রী ছিলেন। ভাড়া নিয়ে তর্কের জের ধরে বাসের হেলপার ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে ওই বাসের চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত মুরাদের ভাই আবু সাদাত সায়েদ অভিযোগ করেন, তার ভাইকে হেলপার ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ায় বাসচাপায় তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সেই বাসে আগুন ধরিয়ে দেয়। এতে যাত্রীবাহী বাসটির আংশিক ক্ষতি হয়েছে।

ভাড়া নিয়ে তর্কের জের ধরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে ওসি বলেন, নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ