ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আনোয়ারায় নিজ বাড়িতে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা : আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত আজই চুক্তি সই হতে যাচ্ছে-দাবি ট্রাম্পের,ইরানের অস্বীকার কাপাসিয়ায় এমপির ঐচ্ছিক তহবিল হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান রামুতে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন আদ্-দ্বীন হাসপাতালে পূর্বনির্ধারিত সময়ে ডায়ালাইসিস না পেয়ে এক বৃদ্ধের মৃত্যু ইসলামপুরে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা করেন সরকারি ইসলামপুর কলেজ জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন

আনোয়ারায় নিজ বাড়িতে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা

আনোয়ারা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের আনোয়ারায় নিজ বাড়িতে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাদের পাঁচ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১৩জুন) দিবাগত রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত শিশু পিয়াস বড়ুয়া (৫)। নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। সেখানে এনি বড়ুয়া ও তার ছেলে পিয়াসকে রক্তাক্ত অবস্থায় ঘরের দরজার সামনে এবং প্রিয়ন্তী বড়ুয়াকে ঘরের ভেতরে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার উদ্যোগ নিলে এনি বড়ুয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

প্রতিবেশী সুরভী বড়ুয়া বলেন, ‘চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তারা মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে মেয়েটির লাশ দেখতে পাওয়া যায়। ঘটনাটি এলাকায় আতঙ্ক ও শোকের সৃষ্টি করেছে।’

নিহতের স্বামী সুজন বড়ুয়া বলেন, ‘ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। রাতে স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে এসে স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান।’

তার দাবি, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সাথে তার আর্থিক লেনদেনজনিত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি সন্দেহ করছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে। আহত শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আনোয়ারায় নিজ বাড়িতে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা

আপডেট সময় : ০১:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬