ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

রাবিতে ঢাবির ভর্তি পরীক্ষা কাল, ক্যাম্পাসে যান চলাচলে বিধিনিষেধ

প্রতিবেদক
admin
২ জুন ২০২২, ২:৩৭ অপরাহ্ণ

Link Copied!

রাবি প্রতিনিধি :

বিভাগীয় কেন্দ্র হিসাবে এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। এসময় ক্যাম্পাসে আগত যানসমূহে নিয়ন্ত্রণ বিধি জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিধিনিষেধে বলা হয়, পরীক্ষা চলাকালীন আগত যানবাহনসমূহ কাজলা গেট ও বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে এবং মেইন গেট দিয়ে বের হবে।পরীক্ষার জন্য নির্ধারিত একাডেমিক ভবনসমূহের সংযোগকারী ছোট সড়কে কোনো যান চলাচল করতে পারবে না। ক্যাম্পাসের কোনো সড়কে ও তার আশেপাশে যানবাহন রাখা যাবে না।

এতে আরও বলা হয়, ঢাবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা গত বারের ন্যায় এবারও বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগের পরীক্ষাটি হবে রাবি ক্যাম্পাসে। শুক্রবার (৩ জুন) প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এছাড়া বাকি পরীক্ষাগুলো হবে ৪, ১০, ১১ও ১৭ জুন।##

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎