ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

জাবিতে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইচ্ছা’র ইফতার বিতরণ

প্রতিবেদক
admin
২১ এপ্রিল ২০২২, ১০:৫৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক ঃ

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human AID-ICCHA/ইচ্ছা আজ ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার বিকাল ৫ টায় ক্যাম্পাসের অর্ধ-শতাধিক রিকশাচালকদের মাঝে ফ্রি ইফতার বিতরণ করেছে।

এসময় ইচ্ছা’র সভাপতি এস এন সোহেল রানা (ইতিহাস ৪৫ ব্যাচ) বলেন, সমাজে খেটে খাওয়া মানুষদের পাশে আমরা সামাজিক সংগঠন ইচ্ছা থেকে ক্যাম্পাসের রিকশাচালকদের মাঝে ইফতার বিতরণ করেছি।
জাবিয়ান বড় ভাই আপু ও নন জাবিয়ান সহ যারা আমাদের ফান্ডে টাকা, শ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ । আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন । আমাদের ইফতার কার্যক্রম চলমান রয়েছে । আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন ।

সাধারণ সম্পাদক স্বপ্নীল সাগর (ইংরেজি ৪৭ ব্যাচ) বলেন, রমজান মাসে ক্ষুদ্র আয়ের মানুষদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। আমাদেরকে যারা ফান্ড দিয়ে সহযোগিতা করতেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল।

সহ অর্থ সম্পাদক মোঃ শাহ আলম (দর্শন ৪৮ ব্যাচ) বলেন, ইচ্ছা’র কাজগুলো বরাবরই প্রশংসার দাবি রাখে। বিগত বছরের ন্যায় এবছরেও রমজানে ছিন্নমূল মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।ক্যাম্পাসের রিকশা চালকদের কায়িকশ্রমের কথা বিবেচনা করে ইফতার সামগ্রীর মধ্যে ভিন্নতা আনা হয়েছে। আমরা আশা রাখতেই পারি পরবর্তীতে ধারাবাহিকভাবে আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে।

এসময় ইচ্ছা’র মডারেটর ও প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, জুবায়ের আহমেদ রিফাত, দপ্তর সম্পাদক ইমন, অর্থ সম্পাদক তানজিদ বিশ্বাস রিচ, জাকিয়া সুলতানা পিংকি, অনুষ্ঠান সমন্বয় সম্পাদক শাহজালাল আহমেদ আকাশ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম,
সদস্য সাদিয়াতুল মুনা, জাবি শিক্ষার্থী মোঃ সাব্বির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ এই রমজান মাসে ইচ্ছা’র গরিব দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কাজ চলমান রয়েছে।
ইচ্ছা’র কার্যক্রমকে সহযোগীতা করতে আর্থিক সহযোগীতা করুন।

ফান্ড পাঠাতে –

বিকাশ/নগদ/রকেট পার্সোনাল – 01786052368
(এস এন সোহেল রানা-সভাপতি, ইচ্ছা)

বিকাশ পার্সোনাল- 01794572650
(স্বপ্নীল সাগর- সাধারণ সম্পাদক, ইচ্ছা)

রকেট পার্সোনাল- 019576529579
(রিচ-অর্থ সম্পাদক, ইচ্ছা)

উল্লেখ্য, ইচ্ছা গত ২০১৮ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে নানাবিধ সামাজিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছে। গত বছর দুই দফায় ক্যাম্পাসে ২শতাধিক মানুষের মাঝে ইফতার, অর্ধ-শতাধিক পরিবারের মাঝে ১০দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল।

আরও পড়ুন

শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা নিয়ে তারেক রহমান

বোরকা-দাড়ি দেখে সন্দেহ হলেই ধরে ফেলবেন’

সুনামগঞ্জ-৩ আসনে আনোয়ার-কয়ছর- তালহা-পাশা,কে হবেন জনগণের ভরসা

তরুণদের মুখোমুখি হলেন আব্দুল্লাহ আল ফারুক

জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে —আব্দুল্লাহ আল ফারুখ

দেশের স্বার্থ সবকিছুর উর্ধ্বে থাকবে এটাই হলো বিএনপির নীতি- সালাহউদ্দিন আহমদ

আমি যেখানে যায় সেখানে খালেদা জিয়া হাজির হয়

চকরিয়ায় অসহায় পরিবারের জমি জবরদখলের চেষ্টা, নারীসহ পরিবারকে প্রাণনাশের হুমকি

কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে বিএনপির হামলা, ভাংচুর, আহত১০

কক্সবাজারে ব্লাড বক্স অফ বাংলাদেশ সংগঠনের পরিচয় ব্যবহার করে স্কুলছাত্রীকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল— দিনের পর দিন ধর্ষণের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে

বিশ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরা নিশ্চিতে বিশেষ উদ্যোগ

কথাবন্ধু আজিবরে মুগ্ধ সবাই