ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন আদ্-দ্বীন হাসপাতালে পূর্বনির্ধারিত সময়ে ডায়ালাইসিস না পেয়ে এক বৃদ্ধের মৃত্যু ইসলামপুরে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা করেন সরকারি ইসলামপুর কলেজ জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইসলামপুরে প্রাণী সম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুল-ভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে নবনির্মিত পেকুয়া পৌরসভার পলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াতে ৪-৫ বছর লাগবে–অর্থমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালে পূর্বনির্ধারিত সময়ে ডায়ালাইসিস না পেয়ে এক বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক :

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে সেবা বন্ধ থাকায় পূর্বনির্ধারিত সময়ে ডায়ালাইসিস না পেয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

মৃত কামাল মিয়া (৫০) রাজধানীর খিলগাঁও থানার আদর্শবাগ আবাসিক এলাকার বাসিন্দা।

মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কামাল মিয়া দীর্ঘদিন আদ্-দ্বীন হাসপাতালে ডায়ালাইসিস সেবা নিয়ে আসছিলেন।

আজ শনিবার তার পূর্বনির্ধারিত শিডিউল ছিল হাসপাতালটিতে। আদ্-দ্বীনের সেবা কার্যক্রম বন্ধ থাকার পরও পূর্বনির্ধারিত শিডিউল হওয়ায় সেখানে যোগাযোগ করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সেবা বন্ধ থাকার বিষয়টি জানিয়ে সরকারনির্ধারিত ৬ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। তবে অন্য হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

ভুক্তভোগী কামাল মিয়ার স্ত্রী গণমাধ্যমকে বলেন, আমার পেশেন্ট ডায়ালাইসিস পেলে মারা যেত না। আজকে দেড় বছর ধরে আমার পেশেন্ট ডায়ালাইসিস নিচ্ছিল।
তিনি বলেন, ৬টা বাচ্চা মারা গেছে, এটাকে ইস্যু করে আমার হাজবেন্ড মারা গেল। ৬টা বাচ্চার জন্য আরও দুইটা বাচ্চা এতিম হলো।

অন্য হাসপাতালে নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ৬টা হাসপাতাল বলে দিয়েছে। কিন্তু ৬ হাসপাতালে দৌঁড়ে যাওয়ার মধ্যেই তো ঘটনা ঘটে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদ্-দ্বীন হাসপাতালে পূর্বনির্ধারিত সময়ে ডায়ালাইসিস না পেয়ে এক বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬