ঢাকাবৃহস্পতিবার , ৪ জুনe ২০২৬
  1. সর্বশেষ

কলেজ শিক্ষকের আইডি হ্যাক করে প্রতারণা; টাকা পুলিশ উদ্ধার করল

প্রতিবেদক
নিউজ ভিশন
১৯ এপ্রিল ২০২২, ৪:৪১ অপরাহ্ণ

Link Copied!

এজি লাভলু:

খুলনায় ফেসবুক আইডি হ্যাক করে ম্যাসেঞ্জারের মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করে বাদীকে ফিরিয়ে দিল পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। ১৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার “নিউজ ভিশন বিডি”কে এ তথ্য নিশ্চিত জানান।

খুলনা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সূত্র জানায়, গত ৮ এপ্রিল ২০২২ ইং বটিয়াঘাটা কলেজের শিক্ষক রঞ্জু মিত্রের নিজের ফেসবুক আইডি হ্যাক হয়। এরপর প্রতারক চক্র ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের কাছে রঞ্জু মিত্র সেজে বিভিন্ন সমস্যা উল্লেখ করে বিকাশের মাধ্যমে টাকা চাইতে শুরু করে। তখন রঞ্জু মিত্রের ফ্রেন্ডদের মধ্যে থাকা তিনজন মোট ১৫ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার জানান, পুলিশের এই ইউনিট সাইবার জগতের ভুক্তভোগীদের দুর্ভোগ লাঘবের জন্য সফলতার সঙ্গে একের পর এক কাজ করে যাচ্ছে। খুলনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আত্মপ্রকাশের কয়েক মাসের মধ্যে শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার, খুলনা জেলার বিভিন্ন থানার জিডি মূলে ভুক্তভোগীকে উদ্ধার, বিভিন্ন মামলার পলাতক আসামি গ্রেপ্তারে সহায়তা প্রদান, মোবাইল প্রযুক্তি ব্যবহার করে ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে সহায়তা, ফেসবুক হ্যাকিং বিষয়ক তথ্য উদঘাটনে সহযোগিতা প্রদান, ডিজিটাল মাধ্যমে হুমকি প্রদান-সংক্রান্ত তথ্য উদঘাটনে সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে।

সুশান্ত সরকার আরও জানান, মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল করলে যেকোনো ডিজিটাল তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর যেকোনো বিষয়ে পোস্ট করা বা কোনো পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার আগে ভালো করে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। ডিজিটাল জগতে সবাইকে সচেতন হতে হবে।

আরও পড়ুন

বিরোধীদলীয় নেতার সংসদের সম্মানী ভাতা কওমী মাদ্রাসায় ওয়াকফ

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশে আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

মোটরসাইকেল ও অটোরিকশার ওপর থাকছেনা অগ্রিম আয়কর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি : দুই বাংলাদেশি আহত

সীমান্তের নিরাপত্তা থেকে মানবতার সেবায়: নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অনন্য মানবিক উদ্যোগ।

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না– হুইপ নিজান

​স্বামীর পরকীয়ার ভাংগনের মুখে রুমার সংসার