ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

ভুল নম্বরে যাওয়া বিকাশের টাকা উদ্ধার করলো পুলিশ

প্রতিবেদক
নিউজ ভিশন
১৮ এপ্রিল ২০২২, ৫:১০ অপরাহ্ণ

Link Copied!

এজি লাভলু:

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া অর্থ উদ্ধার করে দিয়েছে খুলনা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গত ১৭ এপ্রিল, রবিবার খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সূত্রে জানান যায়, গত ২২ মার্চ মো. আব্দুল গফফার মোল্লা নামে এক ব্যক্তি বিকাশের মাধ্যমে লেনদেন করতে গিয়ে অন্য একটি নম্বরে তার ২০ হাজার টাকা চলে যায়। খুলনা জেলার ডুমুরিয়া থানায় তিনি এই  ঘটনার বিষয়ে একটি জিডি করেন।

উদ্ধার করা টাকা ভুক্তভোগী মো: গফফার মোল্লাকে ফেরত প্রদান করা হয়। তিনি টাকা পেয়ে উচ্ছ্বসিত হন এবং পুলিশের এ কাজের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

খুলনার পুলিশ কর্মকর্তারা জানান, মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল করলে যেকোনো ডিজিটাল তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর যেকোনো বিষয়ে পোস্ট করা বা কোনো পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার পূর্বে ভালো করে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। ডিজিটাল জগতে সকলকে সচেতন হতে হবে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল “নিউজ ভিশন বিডি”কে জানান, সাইবার ক্রাইম প্রতিরোধের লক্ষ্যে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন স্যারের একান্ত প্রচেষ্টায় এবং তার সুচিন্তিত ও যুগোপযোগী দিকনির্দেশনায় ২০২১ সালের ৭ অক্টোবর খুলনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পথচলা শুরু হয়। এ ইউনিট সাইবার জগতের ভিকটিমদের দুর্ভোগ লাঘবের জন্য সফলতার সঙ্গে একের পর এক কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে এই শিল্পকে বাঁচিয়ে রাখুন

পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন: উন্নয়নের চাকায় ‘জ্বালানি’ সংকটের অবরুদ্ধ দশা

ইসলামপুরে সংবদ্ধচক্রের জমি জবরদখল করার অভিযোগ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ