সংবাদ শিরোনাম ::
নিউজ ভিশনের মফস্বল সম্পাদক হলেন সাঈদী আকবর ফয়সাল
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্টঃ
জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ভিশন-এর মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোঃ সাঈদী আকবর ফয়সাল।
সম্প্রতি নিউজ ভিশন কর্তৃপক্ষ তাকে এ দায়িত্ব প্রদান করে। এর আগে তিনি নিউজ ভিশনের যুগ্ন সম্পাদক (চট্টগ্রাম) এর দায়িত্ব পালন করেছেন। স্থানীয়, জাতীয় ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ তুলে ধরার ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর মোঃ সাঈদী আকবর ফয়সাল বলেন, “সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনে দায়িত্বশীল ভূমিকা রাখাই আমার প্রধান লক্ষ্য। পাঠকের আস্থা ধরে রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাব।”
নিউজ ভিশনের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তার অভিজ্ঞতা ও দক্ষতা মফস্বল সংবাদ কাভারেজকে আরও শক্তিশালী করবে।















