ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ববি’র তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি শোয়েব, সম্পাদক সোহেল।

প্রতিবেদক
admin
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১:১২ পূর্বাহ্ণ

Link Copied!

মোঃ নাঈম ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২১-২২ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক শোয়েব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সোহেল রানা।

মঙ্গলবার রাতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীফারহানা ইয়াসমিন, সহ -সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের শিক্ষার্থী সিফাত জামান মেঘলা,
সাংগঠনিক সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম ব্যাপারি,
সহ সাংগঠনিক সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ নাসরুল্লাহ ইসলাম রাব্বি,দপ্তর সম্পাদক পদে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোঃ জাকির হোসেন,
সহ -দপ্তর সম্পাদক পদে বাংলা বিভাগের শিক্ষার্থী শহীদুল ইসলাম,
অর্থ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ সিদ্দিকুর রহমান ,
প্রশিক্ষণ সম্পাদক ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষার্থী মো.সুজন মিয়া,
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুজ সাকিব নির্বাচিত হয়েছেন।

সদ্য নির্বাচিত কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক শোয়েব বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা নিয়মিত লেখা লেখি করে কিংবা লেখা লেখিতে আগ্রহী তাদের সবার লেখার প্রতিভা বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করবে। আমরা প্রত্যেকজন সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের লেখকদের লেখার দক্ষতা ও লেখার মান নিশ্চিত করতে কাজ করে যাবো।

উল্লেখ্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের তরুণ লেখকদের লেখার মান বৃদ্ধি ও লেখা প্রকাশের সংগঠন হিসেবে কাজ করে করে যাচ্ছে, বর্তমানে প্রায় ১৭টি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কার্যক্রম চলছে।

আরও পড়ুন

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :