ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ঈদগাঁওতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই- ইউএনওর ঘটনাস্থল পরিদর্শন, ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা

প্রতিবেদক
admin
৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫২ পূর্বাহ্ণ

Link Copied!

মিছবাহ উদ্দিন:

মুহুর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুইটি বসতবাড়ি। একটি পরিবারের কিছু আসবাবপত্র ও বাড়ির একাংশ অক্ষত থাকলেও পরনের কাপড় ছাড়া কোনকিছু বাকী নেই অপর পরিবারের। ঘটনাটি ঘটেছে নবগঠিত ঈদগাঁও উপজেলার ঈদগাঁও চাঁন্দেরঘোনা কাটামোরা এলাকায়। এসময় মৃত মুস্তাফিজুর রহমানের ছেলে আবুল কাসেম ও সাদ্দাম হোসেনের বাড়ি পুড়ে যায়। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায় নি। রবিবার (৬ ফেব্রুয়ারি) ভোর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। এসময় খাদ্যসামগ্রী, কম্বল, মাস্ক ও পরনের গরম কাপড়সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারকে একটি বাড়ি, অপর পরিবারকে সংস্কারের জন্যে টিন দেওয়ার আশ্বাস দেন। এর আগে কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (২) সোহেল জাহান চৌধুরী নগত পাঁচ হাজার টাকা ও জেলা পরিষদের কম্বল সহায়তা দেন। আবার জেলা পরিষদের ত্রান তহবিল থেকে জরুরি আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। পরে ঈদগাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম উভয় পরিবারকে আট হাজার টাকা সহায়তা প্রদান করেন। ভুক্তভোগী সুত্রে জানাযায়, আগুনে পুড়ে যাওয়া বসবাড়িতে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বাড়ির আসবাবপত্র, নগত টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল, ছাগল ও চাউলসহ বাড়ির সমস্ত কিছু পুড়ে যায়। ফলে নিঃস্ব হয়ে যায় এই দুই পরিবার। তারা প্রশাসনসহ বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাত দুইটার দিকে আগুন লেগেছে শুনে তারা এগিয়ে আসেন। কিন্তু আগুনের তীব্রতা বেশী হওয়ায় আসবাবপত্র উদ্ধার কিংবা আগুন নিভানো সম্ভব হয়নি। তাদের দাবী ফায়ারসার্ভিস আসতে দেরী হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশী হয়েছে। অন্যতায় বাড়ির অনেক কিছু রক্ষা করা যেতো। এদিকে ঈদগাঁওকে উপজেলা ঘোষণা দিলেও ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় এ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবী করেন স্থানীয়রা। তারা দ্রুত ফায়ার সার্ভিস স্থাপনের দাবী জানান। এদিকে বাড়ি নির্মাণ ও টিন সহায়তার বিষয়টি দ্রুত বাস্তবায়নে ইউএনও মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন।

আরও পড়ুন

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎

শান্তিগঞ্জে মরহুম কুরবান আলী মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণী  ‎