ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

ববি বন্ধুসভার আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৫ পূর্বাহ্ণ

Link Copied!

ববি সংবাদদাতা,

৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে,প্রথম আলো বন্ধুসভা,বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সাহিত্যের আসর অনলাইনে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক সঞ্জয় কুমার সরকার, চেয়ারম্যান বাংলা বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়,ও ড. মুমিত আল রশিদ সভাপতি, জাতীয় পরিচালনা পর্ষদ।
আরো উপস্থিত ছিলেন বন্ধুসভার সম্মানিত উপদেষ্টামন্ডলী ড. সুব্রত কুমার দাস, মোঃ আরিফ হোসেন, আবু জাফর স্যার এবং তরুণ লেখক ও শিক্ষার্থী মারুফ আহমেদ লোক প্রশাসন বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক দেবাশীষ দাস। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন জান্নাতুল ফেরদৌস ইভা এবং উপস্থিত ছিলো বন্ধুসভার বন্ধুরা।

বন্ধুসভার সভাপতির স্বাগত বক্তৃতা দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানকে ঘিরে বক্তারা বলেন, আলোকিত জাতি গঠনে এবং নতুন প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য। গ্রন্থাগার হলো জ্ঞানের ভান্ডার। জ্ঞানচর্চা,মূল্যবোধ বিকাশ, সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষকে আলোকিত করে এবং বই ব্যক্তির মনুষ্যত্বকে জাগ্রত করতে অন্যতম ভূমিকা রাখে। তাই বই পড়ার প্রতি সকলকে আহ্বান জানান এবং বই পড়ার উপকারিতা সম্পর্কে বলেন বই মানুষের আত্মা পরিশুদ্ধ করে এবং জ্ঞানের রাজ্যে নিয়ে যেতে পারে।

বই পড়া ও সকলকে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করতে আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আরও পড়ুন

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :