ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

কর্ণফুলী এ জে চৌধুরী কলেজে নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল’

প্রতিবেদক
admin
৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী এ জে চৌধুরী কলেজে নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।

রোববার বিকেল সাড়ে ৩ টায় কলেজ গভর্নিং বডির সভাপতি কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা ম্যুরাল নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, গভর্নিং বডির সদস্য মোঃ নজরুল ইসলাম চৌধুরী, উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ, মোঃ ফোরকান উদ্দিন, সৈয়দ জালাল আহম্মদ রুম্মান, হাজী জাফর ইকবাল, এএইচএম হারুন অর রশীদ, মোঃ ইলিয়াস মুন্সি, অধ্যাপক শফিকুর রশীদ, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক নাজমা বেগম, অধ্যাপক ইন্দ্রজিৎ কর, অধ্যাপক নাজনিন সুলতানাসহ প্রমুখ।

পাশাপাশি কলেজের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিতিতে কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের উদ্যোগে নির্মিত ম্যুরালের ভিত্তি প্রস্তর স্থাপন কাজ উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া কামনা করে মোনাজাত করা হয়।

কলেজ ক্যাম্পাসের ভেতরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মাণ কাজ চলছে। আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হলে বড় পরিসরে উদ্ধোধন করা হবে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন

আরও পড়ুন

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে দুর্ঘটনা

ডিজিটাল নাগরিকতা ও অপতথ্য যাচাই বিষয়ে কুবি শিক্ষার্থীদের গ্রামভিত্তিক ক্যাম্পেইন

জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় শৈশবের স্কুলের ছোট ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সালাউদ্দিন আহমেদ

ছায়া সংসদ বিতর্কে রানার আপ অর্জন ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের

সড়ক দুর্ঘটনার শিকার হয়েও কুবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন রাতুল

“হ্যাঁ” জয়যুক্ত হলে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ফিরে আনা সম্ভব:ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডা. শফিকুর রহমানের জনসভা আজ মহেশখালীতে প্রস্তুত মঞ্চ, প্রশাসনের নজরদারি জোরদার

চিরিংগাসহ উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের নিরাপদ করা হবে : আব্দুল্লাহ আল ফারুক

হয় বিএনপি থাকবে, না হয় জামায়াত: তারেক রহমানের উপদেষ্টা

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরার মিথ্যা অপবাদ ছড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রীসংস্থা

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আল-খাওয়ারেজমি সাইন্স ফেস্ট-২০২৫

নৌবাহিনীর তৎপরতায় কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান বোটসহ ২০ জেলে উদ্ধার