ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় রেলপথে ধস রোধে ২৬০ মিটার পাহাড় কাটায় প্রশ্ন

প্রতিবেদক
নিউজ ভিশন
১১ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ায় রেললাইনে ধস রোধের কাজের অংশ হিসেবে ২৬০ মিটার দীর্ঘ একটি পাহাড় কেটে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের দাবি, সামান্য ধসের ঘটনার পর পুরো পাহাড় কেটে ফেলার সিদ্ধান্ত পরিবেশ ও অর্থনৈতিকভাবে কতটা যৌক্তিক—তা নিয়ে আলোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের গাইন্যাকাটা এলাকায় পাহাড় ধসে রেললাইনের ওপর মাটি পড়ে। এতে প্রায় আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ধস ঠেকানোর উদ্যোগ হিসেবে পাহাড় কাটার কাজ শুরু হয়।
উল্লেখ্য, প্রায় ১০১ কিলোমিটার দীর্ঘ দোহাজারী–কক্সবাজার রেলপথটি চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও কক্সবাজারের চকরিয়ার সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে গেছে। রেলপথ নির্মাণের সময় প্রায় ১১ দশমিক ৯২ কিলোমিটার এলাকায় পাহাড় কাটার অনুমোদন দেওয়া হয়েছিল।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার রাসেল আহমদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রেলওয়ের কনসালটেন্সি প্রতিষ্ঠানের কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার মঈনুদ্দিন জানান, কাজের মান স্বাভাবিক রয়েছে। তার ধারণা, কাজটির ব্যয় ৬ থেকে ৮ কোটি টাকা হতে পারে।
অন্যদিকে, প্রকল্প পরিচালক আরসাদুল হক বলেন, স্থানীয়দের শত কোটি টাকা ব্যয়ের অভিযোগ সঠিক নয়; এই কাজের বাজেট প্রায় ৫ কোটি টাকার মতো। তবে পাহাড় কাটার সিদ্ধান্ত নিয়ে এলাকাজুড়ে আলোচনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা

জুলাই গণহত্যার আসামিদের ফিরিয়ে এনে বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

ঢাকা কলেজস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে পেশাদার ছিনতাইকারী জনতার হাতে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন কক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ

‎শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

কক্সবাজার শহরে মহিলা জামায়াতের ঐতিহাসিক বদর দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উদযান