নুরুল ইসলাম সুমনঃ
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে ১১ মার্চ বিকেলে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সহায়তা কার্ডধারী ভোক্তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানবিক ব্যক্তিত্ব ও এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ হেফাজ উদ্দিন (নয়ন) এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার জনাব মোস্তাফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার নুরুল ইসলাম, সভাপতি নীলিমা আক্তার চৌধুরী, মেম্বার আয়ুব আলী, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ এমরান, মহিলা মেম্বার নিলুফা ইয়াছমিন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদ্দাম হোসাইন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ফোরকান মাহমুদ, এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের পরিচালক শেখ ইয়াকুব আলী (ইমন) এবং সাগরমনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানে ত্রাণ সহায়তা কার্ডধারী অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পুরো কর্মসূচিতে সহযোগিতা প্রদান করে মেসার্স এস.কে কর্পোরেশন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সাগরমনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, চৌফলদন্ডী, সদর, কক্সবাজার।