ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান

প্রতিবেদক
News Desk
১৩ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :

ওমান সাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) আইআরজিসি’র নৌ ইউনিট এক বিবৃতিতে জানায়, উন্নত সমরাস্ত্র দিয়ে চালানো এই হামলার মুখে রণতরীটি ওই অঞ্চলের জলসীমা ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থানরত ওই মার্কিন রণতরীকে লক্ষ্যবস্তু করা হয়। আইআরজিসির দাবি অনুযায়ী, হামলার পর বিমানবাহী রণতরীটি এবং এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে।

একই দিনে বাহরাইনের মিনাসালমান এলাকায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতেও হামলার দাবি করেছে ইরান। আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, দুই ধাপে চালানো ওই অভিযানে ঘাঁটির ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণ ট্যাংক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানা হয়।

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বার্তায় দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে ‘দৃঢ় ও প্রতিপক্ষের জন্য অনুতাপজনক’ বলে হুঁশিয়ারি দিয়েছেন।

তবে মার্কিন রণতরী ও ঘাঁটিতে ইরানের এই হামলার দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস