ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বেনাপোলে ৬ কোটি টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী আটক

প্রতিবেদক
নিউজ ভিশন
১৩ মার্চ ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ

Link Copied!

সাঈদী আকবর ফয়সালঃ

যশোরের বেনাপোল স্থলবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ঘোষণা বহির্ভূত ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ১২ মার্চ (বৃহস্পতিবার) রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে কাস্টমস ও আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, সাফা ইমপেক্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান বেকিং পাউডার ঘোষণায় পণ্য আমদানি করলেও পরীক্ষায় দেখা যায় চালানটিতে প্রিমিয়াম শাড়ি ৭ হাজার পিস, থ্রি-পিস ৬ হাজার পিসসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী রয়েছে।
আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পণ্যগুলো জব্দ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস