ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি–আইআরজিসি

প্রতিবেদক
News Desk
১১ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) হুংকার দিয়ে বলেছে, ‘আমরা কেবল শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ভাবছি। আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি। আমরা তখনই এই লড়াই শেষ করব যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে।’

এক বিবৃতিতে আইআরজিসি এ হুংকার দিয়েছে।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে দিয়েছে। তাতে বলেছে, ইরান হামলার ৩৮তম ধাপ শুরু করেছে। কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে দুটি শক্তিশালী ও যুগপৎ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এতে আহত ১০০ জন ব্যক্তিকে দেশটির আল জাবের এবং আল মুবারাক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আরও বলা হয়, আইআরজিসি বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতের দুইটি নৌঘাঁটি ‘মোহাম্মদ আল আহমদ’ ও ‘আলী আল সালেম’ এ অবস্থিত ক্যাম্প প্যাট্রিয়ট এবং মার্কিন সন্ত্রাসী সেনাদের আবাসন ও সরঞ্জাম রাখার গুদামগুলোতেও ভয়াবহভাবে হামলা করা হয়েছে।

ইরান এসব হামলা সফল দাবি করলেও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি।

আরও পড়ুন

‘সমাজ দৃষ্টি তালজাংগা’ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সমাজ,পিছিয়ে যাচ্ছে মনুষ্যত্ব – আল আমিন

ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টন খেজুর উধাও

হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান

এবার ১ টনের মিসাইল ছুড়ছে ইরান, বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্র

যুক্তরাষ্ট্রের ছয়টি পারমাণবিক বোমার খোঁজ মিলছেনা

জুলাই গণহত্যার আসামিদের ফিরিয়ে এনে বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

ঢাকা কলেজস্থ ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে পেশাদার ছিনতাইকারী জনতার হাতে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন কক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ

‎শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

কক্সবাজার শহরে মহিলা জামায়াতের ঐতিহাসিক বদর দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উদযান