ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আন্তর্জাতিক

রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের রাজনৈতিক সংকট এবং এর সমাধান তাদেরই করতে হবে–প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
২৬ অক্টোবর ২০১৯, ৩:০৫ পূর্বাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের রাজনৈতিক সংকট এবং এর সমাধান তাদেরই করতে হবে। শুক্রবার আজারবাইজানের রাজধানী বাকু’তে শুরু হওয়া ১৮তম ন্যাম সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, নানা অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশ এগিয়ে গেলেও রোহিঙ্গা জনগোষ্ঠী ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাস, দুর্নীতি, মাদক আর মানবপাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ।

এর আগে আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট আইহাম এলিয়েভ। দুই দিনের এই সম্মেলনে ১শ’ ২০টি সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও আরো ১৭টি রাষ্ট্র ও ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে অংশ নিচ্ছেন।

সম্মেলনের বক্তৃতা পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও ন্যয্যতা নিশ্চিত করতে তার সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরার পাশাপাশি; সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কথাও জানান।

সম্মেলনের সাইড লাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে রোহিঙ্গা সঙ্কট ছাড়াও দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাত করবেন।

আরও পড়ুন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান

৬-৭টি বিষয়ে ফেল করেও কলেজে তালা দিলেন অকৃতকার্য শিক্ষার্থীরা

র‍্যাব কর্মকর্তার হত্যার পর জঙ্গল সলিমপুরে বড় অভিযান, মাঠে ৪ হাজার সদস্য

বন বিভাগের জমিতে ৬ রুমের অবৈধ ভবন: অভিযোগের তীরে ডেপুটি রেঞ্জার, ‘টাকা দিয়ে ম্যানেজ’

‎শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

ঢাবিতে ‘ইশা খাঁ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎শান্তিগঞ্জে জয়কলস ইউপি’র ভিজিএফ চাল বিতরণ

যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের কমান্ডার

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে বড় আকারের হামলার দাবি হিজবুল্লাহর

লন্ডন প্রবাসী জামাল চৌধুরীর উদ্যোগে চকরিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ‎