ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম-এর সমন্বয়ক নির্বাচিত কুড়িগ্রামের রাইহান কবির রনো

প্রতিবেদক
admin
২৫ অক্টোবর ২০১৯, ১:২৯ পূর্বাহ্ণ

Link Copied!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:

গত ২০ অক্টোবর ২০১৯ ভারতের কোলকাতায় দক্ষিণ এশিয়ার আট দেশের পঁয়তাল্লিশ জন তরুণকে নিয়ে গঠিত সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম জেলার সন্তান রাইহান কবির রনো।

তিনি বর্তমানে চ্যারিটি টু হ্যাজার্ডেবল হিউম্যান ফর অ্যাডভান্সমেন্ট বাই ইয়ুথ অ্যালায়েন্স (ছায়া)-র চেয়াপারসন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও হিম্যানিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছেন!

বাংলাদেশ থেকে একজন সমন্বয়ক ছাড়াও ৮জন তরুণ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন- সুকান্ত দাশ, আছিফুর রহমান, নজরুল ইসলাম, তন্বী সোম, তাজুল ইসলাম, মাফরুহা আকতার আখি, মাসরুফা জান্নাত, নাঈমুল ইসলাম।

কলকাতার হাতিবাগান, সুবাস ভবনে সাউথ এশিয়ান ইয়ুথ ফোরামের এ কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরামের সাধারণ সম্পাদক মানিক সমাজদার ও সাউথ এশিয়ান পিপলস ফোরাম এর সভাপতি লাভলী ইয়াসমিন!

আগামী ২০২০ সালের মে মাসের মধ্যে ৮ দেশের পূর্নাঙ্গ কমিটি গঠনের পর আছিফুর রহমান শাহীনের প্রস্তাবে বাংলাদেশি তরুণদের আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালের জুলাই মাসে কক্সবাজারে সাউথ এশিয়ান ইয়ুথ কনফারেন্স-২০২০ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

আরও পড়ুন

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে ১০০ অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ

সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিলো চীন

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের শিক্ষক সম্মাননা ও ইফতার মাহফিল

বেনাপোলে ৬ কোটি টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী আটক

সুগন্ধা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

কক্সবাজারের বড় মার্কেটগুলোতে ঈদ কেনাকাটায় ভিড়ের উন্মাদনা

মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান

যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত