ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিলো চীন

প্রতিবেদক
News Desk
১৪ মার্চ ২০২৬, ১:২৫ অপরাহ্ণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্রমেই দীর্ঘ হচ্ছে। ইরানকে কোণঠাসা করতে একের পর এক যৌথ হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল। এই হামলার শুরুর দিকেই ইরানের মিনাব শহরের একটি প্রাইমারি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা করে মার্কিন বাহিনী। ওই হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য ২ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে চীন।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। এর মাধ্যমে সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে সহায়তার ঘোষণা দিলো এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম দিন ইরানের দক্ষিণাঞ্চলের ওই স্কুলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে তেহরান।

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হামলায় নিহত অন্তত ১৬৫ জনের জনাজা অনুষ্ঠিত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি মানবিক সহায়তা হিসেবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২ লাখ ডলার দেবে চীনের রেড ক্রস সোসাইটি। এই অর্থ নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি ‘সমবেদনা ও ক্ষতিপূরণ’ হিসেবে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে

আরও পড়ুন

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

ইসলামপুরে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক জামায়াতের নেতাকর্মী 

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

আবু ত্বহার নাম ভাংগিয়ে প্রতারণা, সাংবাদিককে হামলার হুমকি তামিমের

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা উৎসব উদযাপন

রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নিলো জামায়াত নেতারা

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

কক্সবাজার ডিসি কলেজকে জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদ ইফাতের মায়ের আকুতি

এস আলমের লুটপাটের আশ্রয়দাতা হয়ে টানেল বানিয়েও লাভ নেই: সারজিস