ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারা বাংলা

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

প্রতিবেদক
News Desk
১৪ মার্চ ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ

Link Copied!


‎মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার অভিযান পরিচালনা উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৪ মার্চ) দুপুর ১২ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে
‎ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে
‎নিজের আঙিনাসহ বসতবাড়ি,বিভিন্ন প্রতিষ্ঠানে মশার প্রজননক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার সুস্বাস্থ্য ও পরিবেশ সমুন্বত রাখতে সমন্বিত পরিষ্কার অভিযান পরিচালনা উপলক্ষে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

‎শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন  শান্তিগঞ্জ উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব,
‎শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ অলী উল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুম মিঞা, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, কামরুপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী, তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রঞ্জন মজুমদার, উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা চৌধুরী, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিন্টু কুমার দাস, শান্তিগঞ্জ থানার এস আই আল আমিন,জয়কলস ইউপি সদস্য মোঃ মছকু মিয়া, মোঃ লিটন মিয়া, প্রশাসনিক কর্মকর্তা অতি রঞ্জন সরকার, হিসাব সহকারী পলাশ চন্দ্র দাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, নাজির মোঃ আবু বকর সিদ্দিক ও সহকারী তাপস রায় পার্থ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গ্রামপুলিশ ও বিভিন্ন বিদ্যালয়ের কচিমনা শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

আরও পড়ুন

ইসলামপুরে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জে ত্রি-মূখী সংকটে দিশেহারা কৃষক, ‎জলাবদ্ধতায় নিমজ্জিত সোনালী ফসল ‎

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

অতিবৃষ্টিতে দেয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল এক নারীর

জবির আন্তঃবিভাগ সেমিফাইনালিস্টকে ছাত্রদল নেতা শাহরিয়ারের ব্যাট উপহার

বিআইএম এলুমনাই সোসাইটি ও প্যান সলিউশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামপুরে সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

চকরিয়া ও জাঙ্গালিয়ায় তিন সড়ক দুর্ঘটনা প্রাণ গেল পাঁচজনের, আহত বেশ কয়েকজন

কুবিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা কার্যক্রমে সুবিধামতো সিদ্ধান্ত নেবে বিভাগগুলো

সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ এর মায়ের মৃত্যুতে শোক

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভা আগামী ২ মে শনিবার