ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

এ মাসেই ‘সোলজার’-এর শুটিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: গেল বৃহস্পতিবার ‘রকস্টার’-এর বিশেষ প্রদর্শনী শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শাকিব খান। কথার ফাঁকে দেন নির্মিতব্য সিনেমা ‘সোলজার’ নিয়ে সুখবর।
শাকিব বলেন, ‘আবার নতুন করে সোলজার হচ্ছি। সিনেমার বাকি শুটিং দেশের বাইরে সম্পন্ন হবে। খুব শিগগিরই, এ বছরই ‘সোলজার’ নামের একটি চমৎকার ও সুন্দর ছবি মানুষ দেখতে পাবে।’ এদিকে ‘সোলজার’ নির্মাতা সাকিব ফাহাদও জানিয়েছিলেন কোরবানি ঈদের পর ছবির বাকি অংশের শুটিং হবে। শাকিবের থেকেও সে আভাস মেলায় ভক্তদের কৌতূহল বেড়ে যায়। কবে ‘সোলজার’-এর ক্যামেরা জ্বলে উঠবে জানতে উদগ্রীব তারা। সে তথ্য দিলেন সিনেমাটির নির্মাতা। ঢাকা মেইলকে সাকিব ফাহাদ বলেন, ‘‘শাকিব ভাই সেদিন বলেছেন তিনি ‘সোলজার’-এর লুকে ফেরত যাচ্ছেন। আশা করি এ মাসেই শুরু হবে ‘সোলজার’-এর শুটিং। অল্প অংশ বাকি আছে। দেশের বাইরে করা হবে।’’ ঈদের অপেক্ষা করবে না ‘সোলজার’-এর। মুক্তি দেওয়া হবে চলতি বছরের কোনো এক সময়ে। এরকম আভাস দিয়ে এর আগে সাকিব ফাহাদ বলেছিলেন, ‘আমরা রোজা বা কোরবানি কোনো ঈদকে ঘিরেই ভাবছি না। আপাত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সেটা ভালোভাবে করতে চাই। তারপর সিনেমার মুক্তি নিয়ে ভাবব।’
গত বছরের অক্টোবরে শুরু হয় ‘সোলজার’-এর শুটিং। এতে শাকিবের বিপরীতে অভিনয় আছেন তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন। সিনেমাটির প্রযোজক সান মোশন পিকচার্স।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এ মাসেই ‘সোলজার’-এর শুটিং

আপডেট সময় : ০৬:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬