ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক
admin
১৪ অক্টোবর ২০১৯, ৫:০৩ অপরাহ্ণ

Link Copied!

সিয়াম আহমেদ, নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে কুলসুম আক্তার (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠছে। সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী শাহ আলম পলাতক রয়েছেন। নিহত গৃহবধূ কুলসুম আক্তার মানিকপুর গ্রামের আব্দুল হকের মেয়ে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

নিহত গৃহবধূ কুলসুমের বড় ভাই শেখ ফরিদ অভিযোগ করে বলেন, তার বোন এবং বোন জামাইয়ের সংসারে বিয়ের পর থেকেই কলহ চলছিল। সকালে বোনের শ্বশুরবাড়ি থেকে খবর আসে বোন অসুস্থ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে ফরিদ দেখতে পায়, তার বোনের মরদেহ পড়ে রয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের শ্বশুর আব্দুল জলিল মিয়া এবং শাশুড়িকে আটক করেছে।

আরও পড়ুন

চকরিয়ায় মোবাইল কোর্ট অভিযান: অনিয়মের দায়ে জরিমানা

তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

খুনকর্মচারীর ছুরিকাঘাতে নিজ কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক খুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধজাহাজ: আইআরজিসি

গলাকাটা’ বাণিজ্যে নিরব কর্তৃপক্ষ শিরোনামে সংবাদের প্রতিবাদ

‎ ‎ফসল রক্ষা বাঁধে নীরব বাণিজ্য, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতির দৃশ্যমান চিত্র

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

ইরানের হামলার জবাবে পাল্টা হামলা চালালো কাতার

এবার ইরানকে প্রকাশ্যে সমর্থন করলো উত্তর কোরিয়া

ঢাকা-আরিচা মহাসড়কের গাড়ির হর্নে অতিষ্ঠ জাবির ৫ হাজার শিক্ষার্থী

আজ আকাশে দেখা যাবে পুর্ণগ্রাস চন্দ্রগ্রহণ